সাধারণ জিজ্ঞাসা
অর্ডার, ডেলিভারি, পেমেন্ট ও গুড়ের মান নিয়ে আপনার প্রশ্নের উত্তর এক জায়গায়
অর্ডার ও পেমেন্ট
কীভাবে অর্ডার করব?
পছন্দের পণ্য ও ওজন বেছে কার্টে যোগ করুন। চেকআউটের আগে লগইন বা রেজিস্টার করতে হবে, তারপর ডেলিভারি ঠিকানা নির্বাচন করে অর্ডার কনফার্ম করুন।
অর্ডারের জন্য কি অ্যাকাউন্ট লাগবে?
হ্যাঁ। অর্ডার ট্র্যাকিং, ঠিকানা সংরক্ষণ ও সহজ রিটার্নের জন্য লগইন বা রেজিস্টার করা বাধ্যতামূলক। মোবাইল OTP, ইমেইল, Google বা Facebook দিয়ে মুহূর্তেই অ্যাকাউন্ট খোলা যায়।
কী কী পেমেন্ট পদ্ধতি আছে?
বর্তমানে সব অর্ডারে শুধু ক্যাশ অন ডেলিভারি। পণ্য হাতে পেয়ে আগে চেখে দেখুন, পছন্দ হলে তবেই টাকা পরিশোধ করুন।
কুপন কোড কীভাবে ব্যবহার করব?
শুধু চেকআউট পেজে অর্ডার সারসংক্ষেপের ‘কুপন কোড’ ঘরে কোডটি লিখে ‘প্রয়োগ’ চাপুন।
অর্ডার বাতিল করা যায়?
গুড় প্রস্তুতের কাজ শুরুর আগে পর্যন্ত আমার অ্যাকাউন্ট থেকে বা হটলাইনে ফোন করে বাতিল করা যায়।
প্রস্তুতি ও ডেলিভারি
গুড় কি আগে থেকে তৈরি থাকে?
না। গুড়ের দোকানে অর্ডার পাওয়ার পর আমরা আপনার জন্য গুড় প্রস্তুত করি, তাই আপনি পান তাজা স্বাদ ও ঘ্রাণ।
অর্ডারের পর কতদিনে পাব?
প্রস্তুতিতে প্রায় ১–২ কার্যদিবস, এরপর ঢাকায় ১–২ এবং ঢাকার বাইরে ২–৪ কার্যদিবসে ডেলিভারি।
ডেলিভারি চার্জ কত?
ঢাকার ভেতরে ৳৬০ এবং ঢাকার বাইরে ৳১২০। ৳২০০০ বা তার বেশি অর্ডারে ডেলিভারি ফ্রি। চার্জ আপনার ডেলিভারি ঠিকানার জেলা অনুযায়ী চেকআউটে স্বয়ংক্রিয়ভাবে হিসাব হয়।
কোন কুরিয়ারে পাঠানো হয়?
Steadfast, Pathao ও Sundarban কুরিয়ারে সারা দেশে।
পণ্য ও মান
গুড় কি ১০০% খাঁটি?
হ্যাঁ। শুধু খেজুরের রস — চিনি, রং বা কেমিক্যাল নেই।
নিজের পছন্দমতো ওজনে কিনতে পারব?
পারবেন। ১ কেজি, ২ কেজি, ৫ কেজি ছাড়াও ‘কাস্টম’ অপশনে কেজিতে আপনার প্রয়োজনীয় ওজন লিখে অর্ডার করা যায়।
গুড় কতদিন ভালো থাকে?
পাটালি ও কাতি শুকনো, ঠান্ডা স্থানে বায়ুরোধী পাত্রে মাসের পর মাস ভালো থাকে। ঝোলা গুড় ফ্রিজে রাখলে বেশিদিন টাটকা থাকে।
পায়েসে দুধ কাটে কি?
নলেন ঝোলা গুড়ে সাধারণত কাটে না। চুলা বন্ধ করে বা দুধ ঠান্ডা হলে গুড় মেশালে ভালো ফল পাবেন।
রিটার্ন ও রিফান্ড
পণ্যের মান ঠিক না লাগলে কী করব?
ডেলিভারির সময়ই চেখে দেখুন; পছন্দ না হলে পণ্যটি গ্রহণ করবেন না, কোনো টাকা দিতে হবে না। গ্রহণের পর সমস্যা ধরা পড়লে ২৪ ঘণ্টার মধ্যে ছবি বা ভিডিওসহ জানান; যাচাইয়ের পর রিপ্লেসমেন্ট বা রিফান্ড দেওয়া হবে।
কখন রিটার্ন প্রযোজ্য নয়?
পণ্যের বড় অংশ ব্যবহারের পর, ভুলভাবে সংরক্ষণে নষ্ট হলে, বা প্রাকৃতিক কারণে রং/দানার সামান্য পার্থক্যের ক্ষেত্রে।